আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাম বদলে কর্মসূচি পালনের সুযোগ নেইসামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠন নিয়ে চলমান আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন:
"সফট বা হার্ড আওয়ামী লীগ না। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে, ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ— যাই বলি না কেন, কোনো নামেই মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারিকৃত ‘সন্ত্রাস দমন অধ্যাদেশ’কে বর্তমান সরকার ইতিমধ্যে আইনে পরিণত করেছে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি নিষিদ্ধ রাখার পক্ষেই সরকারের অবস্থান।
স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলেরই অংশগ্রহণ নেইস্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, এই নির্বাচনে বিএনপি, জামায়াত বা এনসিপি-সহ কোনো দলই অংশগ্রহণ করছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন পরিবর্তন করে চেয়ারম্যান বা মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছিল, বর্তমান সরকার তা বাতিল করে আগের নিয়মে ফিরে গেছে। ফলে এখন মেম্বার, কমিশনার বা মেয়র—কোনো পদেই কোনো দল অংশ নিচ্ছে না।
'খুব শিগগির' গঠিত হচ্ছে তথ্য কমিশনদীর্ঘ প্রায় দুই বছর ধরে অকার্যকর হয়ে থাকা তথ্য কমিশন এবং প্রস্তাবিত গণমাধ্যম কমিশনের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে উপদেষ্টা জানান, তথ্য কমিশন গঠনের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
তিনি বলেন, "আমরা খুব দ্রুত তথ্য কমিশন পাবো। এটা আমি আপনাকে কনফার্ম করছি, আর খুব বেশি দেরি হবে না। কারণ এই কমিশন গঠন প্রক্রিয়ার সঙ্গে আমি নিজেও কিছুটা জড়িত আছি, তাই বলতে পারি এটি দ্রুতই সম্পন্ন হবে।"

প্রথম দর্পণ,ডেস্ক