‘বাংলাদেশিরা যেন এক প্রকার আর্জেন্টাইন’— ভালোবাসায় মুগ্ধ মার্টিনেজ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ১২:৪৫ দুপুর
  • ১৭১২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের একটি আবেগঘন মন্তব্য, যা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।

ডালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে মিক্সড জোনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস ও অকুণ্ঠ সমর্থনের কথা তুলে ধরেন মার্টিনেজ। তিনি বলেন, “আমি এই সমর্থকদের ভীষণ ভালোবাসি। আমি বাংলাদেশে গিয়েছি, দেশটির প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। ওরা এক প্রকার আর্জেন্টাইনই।”

মার্টিনেজের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের দীর্ঘদিনের ভালোবাসা ও আবেগের স্বীকৃতি হিসেবে দেখছেন অনেকেই।

এর আগে বাংলাদেশ সফরে এসে দেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, আন্তরিকতা ও ভালোবাসা কাছ থেকে দেখেছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। সেই অভিজ্ঞতার প্রতিফলনই যেন আবারও ফুটে উঠল তার সাম্প্রতিক বক্তব্যে।

বিশ্বমঞ্চে বাংলাদেশি সমর্থকদের প্রতি এমন আন্তরিক অনুভূতি প্রকাশের মাধ্যমে দুই দেশের ফুটবল-আবেগের বন্ধন আরও দৃঢ় হলো বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad