গণমাধ্যমকর্মী দেখেই অফিসে লুকালেন প্রধান শিক্ষক! অনুপস্থিত শিক্ষিকাকে ঘিরে চাঞ্চল্য

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৩ বিকাল
  • ২৫৪৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণমাধ্যমকর্মী দেখেই অফিসে লুকালেন প্রধান শিক্ষক! অনুপস্থিত শিক্ষিকাকে ঘিরে চাঞ্চল্য

সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়নের ইছিদহ–সাতকুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাপলা খাতুনের ছায়ায় সহকারী শিক্ষিকা আইরিন খাতুন দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করেও নিয়মিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করতে কয়েকজন গণমাধ্যমকর্মী বিদ্যালয়ে গেলে তাদের দেখা মাত্র উত্তেজিত হয়ে ওঠেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাপলা খাতুন। পরে তিনি দ্রুত অফিস কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ ও-ই শিক্ষিকা প্রথান শিক্ষিকার যোগ সাজসে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে ধোঁকাবাজির মাধ্যমে বেতন তুলছেন।

এঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল।

এবিষয়ে জানতে রায়গঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad