আর্জেন্টিনার জার্সি কৌশল চূড়ান্ত: বিশ্বকাপে কোন ম্যাচে কোন কিট পরবে স্ক্যালোনির দল

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ দুপুর
  • ১৯২৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের জার্সি পরিকল্পনা চূড়ান্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচে কোন কিট পরে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল—তা এখন আনুষ্ঠানিকভাবে নির্ধারিত।

গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই আলজেরিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে অনুষ্ঠিত ওই ম্যাচে দলটি পরবে তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি। সঙ্গে থাকবে নীল শর্টস ও নীল মোজা। গোলবারের নিচে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেজকে সম্পূর্ণ কমলা রঙের কিটে।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আবারও একই পরিচিত হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে পরিবর্তন আসবে গোলরক্ষকের কিটে—মার্টিনেজ পরবেন হালকা সবুজ রঙের জার্সি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ভিন্ন চেহারায় দেখা যাবে আর্জেন্টিনাকে। ওই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে তারা ব্যবহার করবে নতুন কালো অ্যাওয়ে জার্সি। নীল ও আকাশি নীল আভা যুক্ত এই কিটে নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত ওই ম্যাচে গোলরক্ষকের কিটও হবে গাঢ় সবুজ শেডের।

নতুন অ্যাওয়ে জার্সিটির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী শিল্পরীতি থেকে। জার্সির নকশায় শহরের সাংস্কৃতিক ছাপ ও আধুনিক ফুটবল নান্দনিকতার মিশ্রণ দেখা গেছে।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামা আর্জেন্টিনা এবার তিন ম্যাচে দুইবার নিজেদের চিরচেনা হোম জার্সি এবং একবার নতুন অ্যাওয়ে কিটে মাঠে নামবে—এমন পরিকল্পনাই চূড়ান্ত করেছে দলীয় ম্যানেজমেন্ট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad