২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, নেতৃত্বে মেসি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৯ মে ২০২৬, ০৯:১০ রাত
  • ১৯৬৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, নেতৃত্বে মেসি



২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলে যথারীতি নেতৃত্বে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এবারের আসরটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে একটি অনন্য রেকর্ডের দ্বার খুলে দিচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে সর্বাধিক ম্যাচ (১৯৮) ও সর্বোচ্চ গোলদাতা (১১৬) মেসিকে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে লা আলবিসেলেস্তেরা।

দলে জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। গোলপোস্টে আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেজের ওপর। এছাড়া মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাশাপাশি আক্রমণভাগে থাকছেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার পূর্ণাঙ্গ দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেস।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচি

গ্রুপ ‘জে’-তে খেলবে আর্জেন্টিনা। ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন একই ভেন্যুতে অভিষেককারী জর্ডানের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল জায়গা করে নেবে পরবর্তী পর্বে।

এবারের আসরটি হবে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার ১৯তম অংশগ্রহণ। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালেও শিরোপা জিতেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad