নিষিদ্ধ 'ছাত্রলীগের' কেন্দ্রীয় নেতা তিতাস আটক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ বিকাল
  • ২১০৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিষিদ্ধ 'ছাত্রলীগের' কেন্দ্রীয় নেতা তিতাস আটক

নিষিদ্ধ 'ছাত্রলীগের' কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহ-সভাপতি তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পান যে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস নিজ বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংবাদ পেয়ে ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad