সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের ১০ নম্বর ব্রিজে বাসচাপায় যুবক নিহত, আহত ১

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৮ মে ২০২৬, ০৭:১৫ বিকাল
  • ৯১০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের ১০ নম্বর ব্রিজে বাসচাপায় যুবক নিহত, আহত ১

সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের যংশন এলাকার ১০ নম্বর ব্রিজে বাসচাপায় নাদিম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আবু সাইদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ মে) এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বলে জানা গেছে। আহত মোটরসাইকেল চালক আবু সাইদকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই যুবক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ১০ নম্বর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল চালক আবু সাইদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অপরদিকে মোটরসাইকেলের পেছনে বসে থাকা নাদিম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার মাথা থেঁতলে যায় বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। একই সঙ্গে আহত আবু সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুদাসপুর থানার এসআই জাহিদ জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad