সলঙ্গায় বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০৮:২৬ রাত
  • ১০৪৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গায় বাসচাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার র‌্যাব-১২ অফিস সংলগ্ন চড়িয়া কান্দিপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজিচালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘাতক বাসটিকে শনাক্তে কাজ চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad