সলঙ্গায় ‘আলোক যাত্রা’র উদ্যোগে দুই শতাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৬ মে ২০২৬, ০৬:৩৫ বিকাল
  • ১২৬১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গায় ‘আলোক যাত্রা’র উদ্যোগে দুই শতাধিক অসহায়ের মাঝে ঈদ উপহার বিতরণ


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় সামাজিক সংগঠন ‘আলোক যাত্রা’র উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য রাহাত মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এইচ সোহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভি পি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার এবং আইয়ুব আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ‘আলোক যাত্রা’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শুভ, মো. মনিরুল ইসলাম, মামুন চৌধুরী, জুবায়ের হোসেন, নাহিদ, নাজমুল হুদা, তীব্র, হাবিব, শুভ, আল-আমিন, সিয়াম, হাসিব, জারিফ ও পারভেজ।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। মানবিক ও সামাজিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad