মৌলভীবাজারে বজ্রপাতে কৃষক ও চা শ্রমিকের মৃত্যু

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ১১:৫৯ রাত
  • ১৮৭১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক চা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের তালেব মিয়া (৩২) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান এলাকার চা শ্রমিক স্বপন মুন্ডা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে বোরো ধান কাটতে যান তালেব মিয়া। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায়।

কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান বলেন, ধান কাটার সময় বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার সেকশনে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন চা শ্রমিক স্বপন মুন্ডা। তিনি দেওরাছড়া চা বাগানের মেবারী টিলার বাসিন্দা ছিলেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম জানান, বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই স্বপন মুন্ডার মৃত্যু হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad