২০ দিনে রেমিট্যান্স ২৬২ কোটি ডলার, বেড়েছে ২১ শতাংশ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৬:২৭ বিকাল
  • ১১১৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০ দিনে রেমিট্যান্স ২৬২ কোটি ডলার, বেড়েছে ২১ শতাংশ

দেশে চলতি মে মাসের প্রথম ২০ দিনেই ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।

বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীরা পরিবারের সদস্যদের জন্য বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এ ছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে। গত বছরের ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad