পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০২:১৬ দুপুর
  • ৩৬৩৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের দারুণ জয় তুলে নিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এর মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি গড়ল বাংলাদেশ দল।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ছিল ১২০ রান। হাতে ছিল মাত্র তিন উইকেট। তবে দিনের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।

৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। তখনও ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। শেষ দিনে এই জুটির দিকেই তাকিয়ে ছিল পাকিস্তান।

পঞ্চম দিনের শুরুতে দুজন ধৈর্য ধরে ব্যাটিং করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। নাহিদ রানার বলে স্লিপে রিজওয়ানের সহজ ক্যাচ ছেড়ে দেন মেহেদী হাসান মিরাজ। জীবন পাওয়া পাকিস্তান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গুরুত্বপূর্ণ অষ্টম উইকেটের জুটি ভেঙে সাজিদ খানকে ফিরিয়ে দেন তিনি। ৩৬ বলে ২৮ রান করে সাজিদ আউট হলে নিজের ফাইফারও পূর্ণ করেন তাইজুল।

এরপর দ্রুতই বাকি উইকেটগুলো গুটিয়ে দিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর সিলেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad