বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি, পাকিস্তানের চোখ বিশ্বরেকর্ডে

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০৭:৪৮ সকাল
  • ২০৭৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেট টেস্টে রুদ্ধশ্বাস সমীকরণ

বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি, পাকিস্তানের চোখ বিশ্বরেকর্ডে

সিলেট টেস্ট গড়িয়েছে পঞ্চম ও শেষ দিনে। ম্যাচের সমীকরণ এখন রোমাঞ্চের চূড়ায়। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩ উইকেট। অন্যদিকে পাকিস্তানের দরকার ১২১ রান। লক্ষ্য ছুঁতে পারলে শুধু সিরিজ ১-১ সমতায় শেষই হবে না, গড়ে উঠবে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ডও।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ শন টেইট বলেছেন, “আমরা জয়ের অপেক্ষায় আছি।” পরে পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিকও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “আমরা অবশ্যই জিততে চাই। রিজওয়ান ক্রিজে আছে, সাজিদও ব্যাট করতে পারে। আমরা আশাবাদী।”

৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে পাকিস্তান। প্রথম সেশনে দুই ওপেনারকে হারালেও দলীয় সংগ্রহে যোগ হয় ১০১ রান। অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম তৃতীয় উইকেটে গড়েন ৯২ রানের জুটি। শান মাসুদ ৭১ এবং বাবর আজম ৪৭ রান করেন।

দ্বিতীয় সেশনে বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। পরে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান মাসুদও। তবে এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা পাকিস্তানকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন। দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৩৪ রান।

দিনের শেষভাগে নতুন বল হাতে আক্রমণে এসে বাংলাদেশের জন্য স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। তিনি ৭১ রান করা সালমান আগাকে বোল্ড করেন। এরপর হাসান আলীকেও ফেরান এই বাঁহাতি স্পিনার। ততক্ষণে পাকিস্তানের স্কোর তিনশ পেরিয়ে যায়।

বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে সফল তাইজুল ইসলাম। তিনি ১১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নাহিদ রানা পেয়েছেন ২ উইকেট। তবে পেসার তাসকিন আহমেদ ছিলেন বেশ খরুচে। মাত্র ৯ ওভারে ৪১ রান দিলেও কোনো উইকেট পাননি।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। তার ব্যাটেই এখন পাকিস্তানের আশা-ভরসা।

শেষ দিনের আগে তাই সমীকরণ একেবারেই পরিষ্কার—

রিজওয়ান দ্রুত আউট হলে সিরিজে বাংলাদেশের ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়। আর তিনি টিকে থাকলে পাকিস্তানের সামনে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০

মুশফিকুর রহিম ১৩৭, লিটন দাস ৬৯, জয় ৫২; খুররম সাজ্জাদ ৪/৮৬, সাজিদ খান ৩/১২৬।

পাকিস্তান: ২৩২ ও ৩১৬/৭

মোহাম্মদ রিজওয়ান ৭৫*, শান মাসুদ ৭১, সালমান আগা ৭১, বাবর আজম ৪৭; তাইজুল ইসলাম ৪/১১৩, নাহিদ রানা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad