প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থানে দর্শনায় চাকরি মেলা

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মসংস্থানে দর্শনায় চাকরি মেলা

চুয়াডাঙ্গার দর্শনায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষানবিশদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) এ মেলা অনুষ্ঠিত হয়।

দর্শনা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী। দুপুর দেড়টায় শুরু হওয়া মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম এবং জনতা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অলিউল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রশিক্ষণ) জহির রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “ভালো থাকতে হলে আমাদের নানামুখী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে। একজন মানুষ কতটা দক্ষ, তার ওপরই তার সফলতা নির্ভর করে। তাই নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে ব্যক্তি নিজের উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।”

দিনব্যাপী আয়োজিত এ চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের সঙ্গে কর্মসংস্থান বিষয়ে মতবিনিময় করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad