সাংবাদিক পরিচয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা হচ্ছে’: তথ্যমন্ত্রী

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০৭:২৭ বিকাল
  • ২৭৫৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

‘সাংবাদিক পরিচয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা হচ্ছে’: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর দলটির কিছু নেতা সাংবাদিক পরিচয় ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তাদের কেউ কেউ ‘ভুঁইফোঁড়’ গণমাধ্যমের আড়ালে সক্রিয় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সবাই প্রকৃত সাংবাদিক নন। অনেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলা পর্যালোচনায় সরকার একটি মিডিয়া কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। কমিশনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত একটি পর্যালোচনা কমিটি সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করেছে। সেখানে ৯২ জন সাংবাদিক তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ দিয়েছেন।

তবে সব মামলার বাদী সরকার নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক মামলা ব্যক্তিগত বিরোধ বা অন্যান্য কারণেও হয়েছে। তাই প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

গণমাধ্যম খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থায় কিছু অরাজকতা রয়েছে। প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করার পাশাপাশি গণমাধ্যম পরিচালনায় একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির কাজ চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad