উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও জমি দখলের অভিযোগ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, ০১:২৬ দুপুর
  • ২২৩৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও জমি দখলের অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূগার্নগর ইউনিয়নের নুন্দীবেড়া রাউতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের জায়গা দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের খেলার মাঠ ও খালি জায়গার একটি অংশ দীর্ঘদিন ধরে দখল করে চাষাবাদ করে আসছে কাওছার ও তার ভাইয়েরা। সম্প্রতি তারা বিদ্যালয় প্রাঙ্গণে থাকা তিনটি গাছ জোরপূর্বক কেটে ফেলে । এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের জায়গা দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার পর্যাপ্ত স্থান নেই। ফলে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। দ্রুত দখলমুক্ত করে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। কিছু দিন আগে বিদ্যালয়ে একটি ওয়াশব্লক কাজ করার কথা থাকলেও সেইজমিতে তাদের বাঁধারমুখে সে কাজটি না করে ফিরে যায় ঠিকাদার।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কাওছার ও তার ভাইয়েরা প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বিএনপির নাম ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে বলেও অভিযোগ ওঠে। জোর দেখিয়ে স্কুলের জমি নিজের দাবী করে চাষ করে আসছে।

এ ঘটনায় অভিযুক্ত কাওছারের বক্তব্য জানতে মোবাইল ফোন করে তার বক্তব্য পাওয়া যায়নি।

মরিয়ম বেগম বলেন আমার আম্মা অসুস্থ

অসুস্থতার কসম করে বলছি আমি গাছ কাটার বিষয়ে কিছু জানিনা।

উপজেলা নিম্ন মাধ্যমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম কে জিডি করতে বলছি তদন্তপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা ব্যবস্থা নিবে।

স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad