সলঙ্গায় মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, ০৮:১৯ রাত
  • ৬৭৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গায় মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদন্ড দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাই নবাবগঞ্জ সদরের অনুপ নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন ও চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামী জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। এবং অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২২ সালের ৬ জুলাই র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে টহল দিচ্ছিলো।

এসময় র‌্যাবের কাছে সংবাদ আসে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রামের মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের পূর্ব পার্শ্বে আলাউদ্দিনের মুদি দোকানের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য দুই জন কারবারি অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-১২'র সদস্যরা।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা তাদের দুজনকে আটক করে শরীর তল্লাশী চালায়। পরে তাদের দুই জনের শরীর থেকে মোট ৩শ ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক এই দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad