সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চুরির মিশুক উদ্ধার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ মে ২০২৬, ০৩:০০ দুপুর
  • ১১০০৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চুরির মিশুক উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের অভিযানে চুরি, ছিনতাই ও গরু চুরি প্রতিরোধে পরিচালিত বিশেষ তৎপরতার সময় এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার হেফাজত থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় চুরি-ছিনতাই, বিশেষ করে গরু চুরি রোধে স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সলঙ্গা থানার বিভিন্ন স্থানে বাঁশকল চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ কুখ্যাত ডাকাত লিটন ওরফে মিঠুনকে (৩৮) আটক করে।


গ্রেপ্তারকৃত লিটন ওরফে মিঠুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার চর গোজা এলাকায়। তার পিতার নাম আব্দুর রশিদ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি চোরাই মিশুক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, মিশুকটি ভেন্না বাড়ি তেতুলিয়া গ্রাম এলাকা থেকে চুরি করা হয়েছিল। চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁশকল চেকপোস্টে সে আটক হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানা-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad