বরগুনায় পাথরঘাটায় কুকুরের দাওয়া খেয়ে লোকালয় আশ্রয় নিল মায়াবী হরিণ

  • মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, ০৪:৫৮ দুপুর
  • ৬৮৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরগুনায় পাথরঘাটায় কুকুরের দাওয়া খেয়ে লোকালয় আশ্রয় নিল মায়াবী হরিণ

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি মায়াবী হরিণ লোকালয়ে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে।

আজ সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের একটি দল গিয়ে হরিণটিকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে গাব্বারিয়া গ্রামের মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে হরিণটিকে আশ্রয় নিতে দেখা যায়। সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় ধারণা করা হচ্ছে,বন থেকে হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। তবে কোনো চোরা কারবারির কাছ থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

হরিণটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় যুবক আসাদুল জানান, তিনি ফসলের মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুর হরিণটিকে ধাওয়া করতে দেখেন। একপর্যায়ে হরিণটি দৌড়ে গিয়ে একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে জাল থেকে মুক্ত করলে হরিণটি দৌড়ে মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে গিয়ে আশ্রয় নেয়।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, কুকুরের তাড়া খেয়ে হরিণটি আমার বাড়ির পুকুরপাড়ে এসে পড়ে। পরে আমি বন বিভাগ ও স্থানীয়দের খবর দিই। খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে জ্ঞানপাড়া বিট কর্মকর্তার বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেছে। বর্তমানে হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কোনো ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad