বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয় : রফিকুল ইসলাম খান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ বিকাল
  • ৪২২৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg মাওলানা রফিকুল ইসলাম খান |ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয়। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই তারা নিজেদের বড় দল বলে দাবি করে।’ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল যার ইতিহাসে কখনো নিজেদের মধ্যে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা ঘটেনি। জামায়াত সবসময় শৃঙ্খলা, আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।’

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে নির্বাচনী কেন্দ্র অ্যাজেন্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয়। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই তারা নিজেদের বড় দল বলে দাবি করে। কিন্তু জুলাই বিপ্লবের পর নিজেদের মধ্যে সংঘর্ষে ১৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে। এটাই প্রমাণ করে বিএনপির সাংগঠনিক অস্থিরতা।‘

তিনি আরো বলেন, ‘দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। দেশের শান্তিপ্রিয় জনগণ এবার জামায়াতে ইসলামীকেই দেশ পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। জনগণের রায় যাতে কেউ হাইজ্যাক করতে না পারে, ভোট ডাকাতি যাতে না হয় সেদিকে প্রত্যেক জামায়াত নেতা-কর্মীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’


উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: আব্দুল বারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি এস এম খায়রুল বাশারসহ স্থানীয় নেতা-কর্মীরা।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad