গণভোটে জনগণের 'স্পষ্ট' রায় অস্বীকার করছে সরকার: আখতার হোসেন

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০২ মে ২০২৬, ০৭:১৬ বিকাল
  • ২৬৯৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণভোটে জনগণের 'স্পষ্ট' রায় অস্বীকার করছে সরকার: আখতার হোসেন


সরকার জনগণের রায় অস্বীকার করছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করা তাদের দায়িত্ব ছিল, কিন্তু তারা তা করেনি।’

শনিবার (২ মে) দুপুরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

আখতার হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম, সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’, কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।”





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad