১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ দুপুর
  • ৪৩১৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি


এক হাজার ৮০০ বিদেশি ওমরাহ হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।


মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। কার্যক্ষমতা উন্নত করতে তাদের ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।


সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে। এতে ভিসা এবং ইতোমধ্যেই বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। এর আগে পর্যায়ক্রমিক মূল্যায়নে ওমরাহ হজ পরিচালনাকারী অন্তত ৫ হাজার ৮০০ টির মধ্যে এক হাজার ৮০০টি এজেন্সির কার্যক্ষমতা ও সেবার মান পর্যবেক্ষণে ঘাটতি ধরা পড়েছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad