চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিক হাবে গড়ার প্রতিশ্রুতি আমীর খসরু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৬ দুপুর
  • ২৭৫৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


শুধু বাংলাদেশ নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চল, মিয়ানমার এবং উত্তর-পূর্ব এশিয়ার জন্য চট্টগ্রামকে পূর্ণাঙ্গ লজিস্টিক সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম–১১ (বন্দর-পাতেঙ্গা-হালিশহর) আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।



শুক্রবার দুপুরে নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের হালিশহর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য হবে লজিস্টিক হাব। ভারতের উত্তর-পূর্ব রাজ্য, মিয়ানমারসহ উত্তর-পূর্ব এশিয়ার বাণিজ্য এই করিডর দিয়ে প্রবাহিত হবে।


চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে তিনি বলেন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, সমন্বিত মালবাহী পরিবহনব্যবস্থা তৈরি ও আন্তর্জাতিক মানের গুদাম ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা হবে। এতে ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এ ছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক ‘এয়ার হাব’ হিসেবে উন্নত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন আমীর খসরু। তিনি বলেন, এটি হবে পূর্ণাঙ্গ প্যাসেঞ্জার হাব ও কার্গো হাব। আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের জন্য চট্টগ্রামকে উপযোগী করে তোলা হবে। কার্গো পরিবহন বাড়াতে আধুনিক সুবিধা ও নিরাপত্তা কাঠামো তৈরি করা হবে।


গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমীর খসরু নগরবাসীর কাছে ধানের শীষে ভোট চান এবং ‘ভোটাধিকার ফিরিয়ে আনার’ প্রতিশ্রুতি দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad