জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ডোনাল্ড ট্রাম্প

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৪ দুপুর
  • ২৩৪৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতিসংঘকে ‘অকাজের’ সংস্থা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ ও উপত্যকাটির পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘শান্তি বোর্ড’ জাতিসংঘের বিকল্প হতে পারে।


প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, প্রস্তাবিত ‘শান্তি বোর্ড’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে কি না। এর জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। জাতিসংঘ খুব একটা কাজের নয়’।


মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, এই সংস্থার (জাতিসংঘ) সম্ভাবনা আছে, কিন্তু কোনো যুদ্ধ মীমাংসার জন্য তাদের কাছে যাওয়ার কথা তিনি কখনো ভাবেননি।


যুদ্ধবিধ্বস্ত গাজার শাসনকাজ পরিচালনা ও উপত্যকার পুনর্গঠন কার্যক্রম তদারকি করতে বিশ্বনেতাদের নিয়ে একটি ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই বোর্ডের চেয়ারম্যান ট্রাম্প নিজেই। এ পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন বলেও জানিয়েছে তিনি। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।



বোর্ড অব পিসে এক বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেয়া হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে তারা এতে যুক্ত হবে।


ট্রাম্প এই বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এরমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।


আরএ





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad