দিনব্যাপী কর্মসূচি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ রাত
  • ৭৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
লালমনিরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ড থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তাঁর হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর। সফরকালে তিনি একাধিক সরকারি ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেন।

সফরের শুরুতে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করেন।

পরে দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। এসব কর্মসূচি শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad