বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক রাষ্ট্রদূতের বৈঠক

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ দুপুর
  • ৪৪৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও জনযোগাযোগ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিরোধীদলীয় নেতার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান কাজ করে যাবে।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন পাকিস্তানের হাইকমিশনার।

দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার গুরুত্ব বৈঠকে উঠে আসে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad