তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ বিকাল
  • ৪১০৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হয়।

স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়। নামাজে জানাজায় অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।


জানাজার সম্মুখসারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বেগম খালেদা জিয়ার শোকাহত জ্যেষ্ঠপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বুকে টেনে নিয়ে সান্ত্বনা জানাতে দেখা যায়।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad