নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে রায়পুর পাড়ের ঘাট এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে রায়পুর পাড়ের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক