প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপারকে অপসারণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ বিকাল
  • ২৬৩৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।'


রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।'


চাকরি হারানো পুলিশ কর্মকর্তারা হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মাহমুদল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।


রাষ্ট্রপতির আদেশে উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের বর্ণিত এই ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad