নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্রের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে কোনো ত্রুটি না পাওয়ায় ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপির মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।
এর আগে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।
ঠাকুরগাঁও-১ আসনটি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দিলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক