বঙ্গোপসাগরে নৌবাহিনীর মিসাইল ফায়ারিং, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০২ দুপুর
  • ৩০৮০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ নৌবাহিনী আগামী সোমবার ও মঙ্গলবার বঙ্গোপসাগরের কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় মিসাইল ফায়ারিং (ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ) অনুশীলন করবে।


এ সময় নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সব ধরনের নৌযান চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।


শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসাইল ফায়ারিং অনুশীলনের সময় জানমালের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে ওই নির্দিষ্ট এলাকায় অবস্থান ও চলাচল না করতে অনুরোধ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad