ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, হাসপাতালে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ৩৫৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন এবং মুহূর্তের মধ্যে উপুড় হয়ে মাঠে পড়ে যান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনো নড়াচড়া না দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মন্ত্রীর শোক

উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

মোহাম্মদ আশরাফুল আফসার বিসিএসের ২৫তম ব্যাচের ক্যাডার ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad