ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ দুপুর
  • ২৯৬২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


তথ্যসেবা আরো সহজ ও কার্যকর করার লক্ষ্যে ডিএসই ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনফরমেশন হেল্প ডেস্কটির।'


ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান হেল্প ডেস্কটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।'

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান বলেন, ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরো সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে ডিএসইর সেবার মান আরো গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে। তিনি আশা প্রকাশ করেন, এই হেল্প ডেস্ক ডিএসই’র বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'


পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বর +৮৮-০২-৪১০৪০১৮৯, ০৯৬৬৬৭০২০৭০।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad