সচিবালয়ে 'ভাতার' দাবিতে অনড় কর্মচারীরা, সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ দুপুর
  • ৫৩৬৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সচিবালয় 'ভাতার' দাবিতে গতকাল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ রাখার ঘটনায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে কিছু লোকজনের আনাগোনা দেখে আইনশৃঙ্খলার বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যদের সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।"

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা থাকার পরেও, সচিবালয়ের ভিতরে কর্মচারীরা ভাতার দাবি নিয়ে কথা বলছে। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, সরকার যদি আমাদের ভাতার দাবি সুষ্ঠুভাবে মেনে নেয় তাহলে আমরা আন্দোলন করবো না। প্রজ্ঞাপন দিলে আমরা কাজে ফিরে যাব।

বিশেষ সূত্রে জানা গেছে, আজ প্রজ্ঞাপন না হলে। ভাতার আন্দোলনে আবারো কর্মচারীরা অথবা সামনে জড়ো হবে।

উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন করছেন।

এর আগে রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।"

এছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিয়েও সরকার তা কার্যকর করেনি।"

নতুন 'পে-কমিশন' গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad