চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির: তিস্তা, বিসিএমইসি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৩:৩১ দুপুর
  • ১৭৮১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর (বিসিএমইসি), বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে যৌথভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

আলোচনায় দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে বিদ্যমান সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তারা।

বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও কার্যকর সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তনে বেইজিংয়ের সক্রিয় ভূমিকার আহ্বান জানান। এছাড়া তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, বিসিএমইসি এবং বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন।

অন্যদিকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad