বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০০ দুপুর
  • ১৩৮৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১

বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১

মাহমুদুল হাসান জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি। তাতে সিলেটে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের লিড দাঁড়ায় ৩০১ রান। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় দিনে ব্যাট করেছে পুরো দুই সেশন। তাতে টপ অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৫৮৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ।মাহমুদুল হাসান জয় ১৭১ ও শান্তর ব্যাটে আসে ১০০ রান। এছাড়া হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম, মমিনুল হক ও লিটন দাস। সাদমান ৮০, মমিনুল ৮১ ও লিটনের ব্যাটে আসে ৬০ রান।বাংলাদেশের দারুণ ব্যাটিংয়ের ইনিংসে আয়ারল্যান্ডের হয়ে ফাইফারের দেখা পেয়েছেন ম্যাথিউ হ্যামফ্রিস। ১৭০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফাইফার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় আইরিশ বোলার হিসেবে ফাইফারের দেখা পান তিনি। এছাড়া আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাকার্থি নেন দুইটি উইকেট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad