ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০২:৪৩ দুপুর
  • ২৭৮৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ

ব্র্যাক ব্যাংক তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সারাদেশে ২৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস এবং সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়তা করা।

ব্র্যাক ব্যাংকের হিসাব অনুযায়ী, লাগানো গাছগুলো আগামী ১০ বছরে প্রায় ৫০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে সক্ষম হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মসূচির আওতায় দেশের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে মোট ১১৭ প্রজাতির দেশীয়, বিরল ও বিলুপ্তপ্রায়, ঔষধি, ফলজ, ফুলজ ও কাঠজাতীয় গাছ রোপণ করা হবে। জলবায়ু সহনশীল প্রজাতির গাছের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৯ মে ২০২৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ হাজার চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে ৩০টি বিরল ও বিলুপ্তপ্রায়, ৫৫টি ফুলজ, ৮টি ফলজ, ২০টি কাঠজাতীয় এবং ৮টি ঔষধি গাছ রোপণ করা হয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে অব্যবহৃত স্থানগুলোকে সবুজায়নের মাধ্যমে মানুষের জীবনমান, শিক্ষা ও জীববৈচিত্র্যের উন্নয়নে অবদান রাখতে চান তারা। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবেলায় একটি টেকসই ও সহনশীল বাংলাদেশ গড়াই এ উদ্যোগের লক্ষ্য।

কর্মসূচির দীর্ঘমেয়াদি সফলতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। অংশীদার প্রতিষ্ঠান ও বৃক্ষরোপণ সংগঠনগুলো ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন দেবে এবং ব্র্যাক ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

এ কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা জেলা কারাগারসহ আরও বেশ কয়েকটি শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad