কৃষি উৎপাদন সচল রাখতে ২২০৭ কোটি টাকার সার কিনছে সরকার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৭ সময়
আন্তর্জাতিক বাজার থেকে ২ লাখ ৬৫ হাজার টন সার আমদানি, কাফকো থেকে কেনা হবে আরও ৩০ হাজার টন ইউরিয়াকৃষি উৎপাদন সচল রাখা এবং দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া কেনা হবে। আটটি ক্রয় প্রস্তাবের আওতায় এসব সার সংগ্রহে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।মরক্কো থেকে টিএসপি ও ডিএপি আমদানিক্রয় প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে মোট ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন টিএসপি ও ডিএপি সার কেনা হবে। এর মধ্যে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার রয়েছে।টিএসপি সারের ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার। একই পরিমাণ সার ১১তম লটে কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।অন্যদিকে, একই প্রতিষ্ঠান থেকে দুই দফায় ৪০ হাজার মেট্রিক টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ ও অষ্টম লটে প্রতিবার সার কিনতে ব্যয় হবে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।সৌদি আরব ও আমিরাত থেকে ইউরিয়া সংগ্রহ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে দুই দফায় মোট ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। প্রথম দফায় ৪০ হাজার টন কিনতে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। দ্বিতীয় দফায় একই পরিমাণ সার কিনতে খরচ হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। দুই চালানে প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৪৩২ দশমিক ৫০ ও ৪৩০ দশমিক ৮৩ ডলার।এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এই সার কিনতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়াআমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎস থেকেও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এ সার সংগ্রহে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা।এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে মূল সারমূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং খরচ ৫ ডলার।সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করতে দেশীয় উৎপাদন ও আন্তর্জাতিক বাজার—উভয় উৎস থেকে সার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।