নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, সকাল ৯:৮ সময়
নিজস্ব প্রতিবেদকজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হলে এর জন্য সরকারকে বড় ধরনের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি নিন্দা জানাচ্ছেন।তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে উচ্চমূল্যে এর খেসারত দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।ফেসবুকে হামলার খবর জানান নুসরাতএর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে গ্রামের বাড়িতে হামলার খবর জানান নুসরাত তাবাসসুম। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত আমির।