মন্ত্রীর জবাবে অসন্তোষ জানিয়ে বিরোধী সদস্যদের প্রতিবাদ, শান্ত থেকে বক্তব্য শোনার আহ্বান কায়সার কামালেরজাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রশ্নোত্তর পর্বে হট্টগোল ও বিশৃঙ্খলা এড়াতে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ থাকলে নিয়ম মেনে আরও সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?’বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের আসনে দায়িত্ব পালনকালে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের হট্টগোলের মুখে তিনি এ মন্তব্য করেন।অধিবেশনে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী বেঞ্চের কয়েকজন সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সকলেই বসেন।’সংসদ সদস্যদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশ্নের জবাবে মন্ত্রী বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যে সন্তুষ্ট না হলে আরও একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে হইচই করা সমীচীন নয়।ধৈর্য ধরে বক্তব্য শোনার আহ্বানডেপুটি স্পিকার সদস্যদের উদ্দেশে বলেন, ‘প্লিজ, ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।’পরে তিনি মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দেন। সংসদের কার্যপ্রণালী ও শৃঙ্খলা বজায় রাখতে সদস্যদের ধৈর্যশীল ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন তিনি।