‘কফি উইথ করণ’-এ সিদ্ধার্থ-কিয়ারার ডেট নাইট ও বেডরুমের প্রসঙ্গবলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে দাম্পত্য জীবনের নানা অজানা গল্প এবং ব্যক্তিগত মুহূর্ত নিয়ে কথা বলেছেন এই তারকা দম্পতি। বিশেষ করে তাঁদের ডেট নাইট ও একান্ত সময় নিয়ে সঞ্চালক করণ জোহরের প্রশ্নে কিয়ারার মজার জবাব দর্শকদের নজর কেড়েছে।সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের প্রোমোতে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্য জীবনের নানা বিষয় উঠে আসে। একপর্যায়ে সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব বাস্তব জীবনে, বিশেষ করে ব্যক্তিগত মুহূর্তে পড়ে কি না, তা জানতে চান করণ জোহর।জবাবে সিদ্ধার্থ মালহোত্রা বলেন, তাঁরা কখনো কাজকে বাড়ির ভেতরে নিয়ে আসেন না। বেডরুমের ক্ষেত্রেও বিষয়টি একেবারেই আলাদা।অনুষ্ঠানে তারকা দম্পতির ডেট নাইট নিয়েও কৌতূহলী প্রশ্ন করেন করণ। নৈশভোজের পর তাঁদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগিয়ে চলে—এমন প্রশ্নের জবাবে কিয়ারা নিজের বেবি বাম্পে আলতো করে হাত রেখে বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’কিয়ারার এমন তাৎক্ষণিক জবাবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।বিয়ের মঞ্চের মজার স্মৃতিও শোনালেন কিয়ারাঅনুষ্ঠানের আড্ডায় উঠে আসে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের একটি মজার ঘটনাও। জয়সলমীরে তাঁদের বিয়ের অনুষ্ঠানে করণ জোহরের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন অভিনেতা শহীদ কাপুর। তবে নাচ শেষ হওয়ার পর করণ একপ্রকার ধাক্কা দিয়ে শহীদকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই ঘটনার স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন কিয়ারা।উল্লেখ্য, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দক্ষিণ এশিয়ার বিনোদনজগতের আলোচিত তারকা দম্পতিদের একজন। তাঁদের ব্যক্তিগত জীবন, পারিবারিক মুহূর্ত ও পর্দার বাইরের নানা ঘটনা নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে।অনুষ্ঠানের প্রকাশিত প্রোমোতে দম্পতির খোলামেলা কথাবার্তা ও মজার মুহূর্ত ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।