অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫ সময়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে দল দুটি। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এবং পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।মঙ্গলবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ভারত।নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তানটস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন আহমেদ হুসাইন। অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৭৪ রান।জবাবে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৪ রানেই গুটিয়ে যায় নেপাল। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রোহিত চান্দ। পাকিস্তানের হয়ে বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন আহমেদ হুসাইন।আর্যবীরের দুর্দান্ত ইনিংসে ভারতের জয়অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতের জয়ের নায়ক ওপেনার আর্যবীর শেহবাগ। সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর ১৬৮ বলে ১৭টি চার ও সাতটি ছক্কায় ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।দ্বিতীয় উইকেটে ভিকে বিনীতের সঙ্গে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। বিনীত করেন ৬৭ রান। দুই ব্যাটারের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।জবাবে ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান করতে সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাত। দলটির হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদাদ। ফলে ৭০ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত।সেমিফাইনালে বাংলাদেশের সামনে পাকিস্তানগ্রুপ পর্বের লড়াই শেষে সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। অন্যদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।