হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,৪৪৪
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫ সময়
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ১ হাজার ৪৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ২৮৯স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর এই ধারাবাহিকতা উদ্বেগের বিষয়। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।