দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে।সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তিস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭৭ জন রয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭, চট্টগ্রাম বিভাগে ২৬৫, বরিশাল বিভাগে ২৪৩, রাজশাহী বিভাগে ১৮৮, ময়মনসিংহ বিভাগে ১১১, রংপুর বিভাগে ৮৩ এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।চলতি বছরে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছেবিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী। একই সময়ে এ রোগে মারা গেছেন ৪৬৬ জন।