হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪৪০
প্রথম দর্পণ অনলাইন, ডেক্স||
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫ সময়
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪০ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।২৪ ঘণ্টায় পরীক্ষায় হাম শনাক্ত ৮১ শিশুরস্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩৫৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৪০।মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু। দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৮৪।সন্দেহজনক রোগী ২ লাখ ৪০ হাজার ছাড়িয়েছেবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৫২৩ জনের।এ সময়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।