চট্টগ্রাম নগরের পাঁচলাইশে গুলিবিদ্ধ হয়েছেন ইমতিয়াজ সুলতান ইকরাম। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী রুমা আক্তার স্মৃতি ওরফে সূচি। প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করে তিনি বলেছেন, ‘আমাদের বাঁচতে দেন। নয়তো গুলি করে মেরে ফেলেন।’সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় শিক্ষা বোর্ডের পাশে এ ঘটনা ঘটে।ইকরামের স্ত্রী সূচির ভাষ্য অনুযায়ী, বাসা থেকে বের হয়ে তাঁর স্বামী স্থানীয় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।হামলায় বড় সাজ্জাদের অনুসারীদের সন্দেহইকরাম একসময় সন্ত্রাসী হিসেবে পরিচিত বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। পরে ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেন বলে জানা গেছে। ইকরামের স্ত্রীর অভিযোগ, এ ঘটনার জের ধরে বড় সাজ্জাদের অনুসারীরা তাঁদের ওপর হামলা ও হুমকি দিয়ে আসছেন।সূচির দাবি, গুলিবিদ্ধ অবস্থায় তাঁর স্বামী হামলাকারীদের মধ্যে বড় সাজ্জাদের অনুসারী রায়হান আলম, বিএনপির সাবের ও ইসমাইলকে শনাক্ত করেছেন। তবে এ অভিযোগের সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।আগেও নিরাপত্তা চেয়ে থানায় মামলাইকরামকে ছোট সাজ্জাদের গ্রেপ্তারে সহযোগিতার পর থেকেই এই দম্পতি বড় সাজ্জাদ ও তাঁর অনুসারীদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করে আসছিলেন। ২০২৫ সালের ২০ মার্চ নিরাপত্তা চেয়ে পাঁচলাইশ থানায় মামলা করেছিলেন সূচি।বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে তিনি প্রশাসনের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।তদন্তের কথা জানাল পুলিশপাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ইকরামের ওপর হামলার ঘটনায় বড় সাজ্জাদের সরাসরি নির্দেশনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।