বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। ইতিহাসের পাতা থেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ছুড়ে ফেলে দেওয়া হলেও মানুষের হৃদয় থেকে ইতিহাস মুছে ফেলা সম্ভব হয়নি। যারা ঐতিহাসিক এই দিনটিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা আপেল মাহমুদ, রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, মুঞ্জিল হোসেন, কামরুল ইসলাম ও জহুরুল ইসলাম।এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহুর রহমান রাকিব বক্তব্য দেন।সমাবেশ শেষে এমপি গোলাম মো. সিরাজের নেতৃত্বে ধুনট শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।