শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে নিয়োগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৩ সময়
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড এমআইএস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।আবেদনের যোগ্যতা ও শর্তনিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম উল্লেখ করা হয়েছে অফিসার। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। তাই প্রার্থীদের ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরিটি পূর্ণকালীন এবং বেসরকারি।আবেদনের সময়সীমাবিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬।আগ্রহী প্রার্থীরা শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে পারবেন। বিস্তারিত যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত ব্যাংকের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে জানা যাবে।