নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে দ্বিতীয় দিনের আন্দোলনের ঘটনায় উসকানি ও নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) রাতে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বাদী হয়ে মামলাটি করেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা আজমত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল, মজিবুর রহমান, টিপু সুলতান, মোজাম্মেল হক চুন্নু, রাকিব হোসেন, ওয়াসিম, রতন, মোহাম্মদ রাকিব, সোহাগ, শেলিম ও জনি।গ্রেপ্তার ছয়জনএ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—লামাপাড়া এলাকার শামীম হাসান (২৮), কোতয়ালের বাঘ বউবাজার এলাকার মামুন (২৬), ফতুল্লা রেলস্টেশন এলাকার ওমর ফারুক (৩৮), লামার বাগ এলাকার ইমন (২৬), কোতালেরবাগ এলাকার শাহীন আহমেদ (২২) এবং কাইমপুর এলাকার আতিকুর রহমান (২৫)।গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।