রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪১ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে একজনকে।অভিযানে মাদক ও বিভিন্ন আলামত উদ্ধারঅভিযানকালে পুলিশ ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা এবং ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ ছাড়া তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।